ইবনে সিনা ট্রাস্ট ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হওয়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে ২০ জুন ২০২৫ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন যোগ্যতা:
আবেদনকারীকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক/ফাজিল প্রথম বর্ষে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত মাদ্রাসায় অধ্যয়নরত হতে হবে।
এসএসসি/দাখিল বা এইচএসসি/আলিম পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৫ পেতে হবে।
পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের কপি
বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র (১ মার্চ ২০২৫-এর পরে ইস্যুকৃত)
ভর্তি মানি রিসিটের ফটোকপি
পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ ও জাতীয় পরিচয়পত্র
স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র
এতিম/প্রতিবন্ধী হলে সংশ্লিষ্ট সনদ ও প্রত্যয়নপত্র
শিক্ষাবৃত্তির প্রয়োজনীয়তা উল্লেখ করে অনূর্ধ্ব ১৫০ শব্দের একটি লেখা
খামের ওপর লিখতে হবে: ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনে:
https://scholarship.ibnsinatrust.com
পরে কাগজপত্র পাঠাতে হবে এই ঠিকানায়:
ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি# ৪৮, রোড# ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
শেষ সময়সীমা:
অনলাইনে আবেদন: ৩০ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত
কাগজপত্র পাঠানো: ২০ জুন ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত
যোগাযোগ:
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://scholarship.ibnsinatrust.com
অথবা যোগাযোগ করুন: ০২-৪৮১১৫২৭০-২, ০২-৯১০১৯৫০-২, ০১৮০৬৫৬৩৪২৪